Assertion For Justice, Equality And Freedom.

Sunday, March 23, 2014

পুরুষের চেয়ে নারীরাই কাজে বেশি ব্যস্ত থাকেন

একজন বেকার পুরুষ দৈনিক ২০ ঘণ্টা ২৪ মিনিট নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন। অনেকটা ‘অলস’ সময় কাটান। ঘুম, আড্ডা, পড়াশোনা, টিভি দেখা, খাওয়াদাওয়াসহ ব্যক্তিগত পরিচর্যায় তাঁরা এই সময় ব্যয় করেন। তবে বেকার নারীরা এভাবে দৈনিক সাড়ে ১৬ ঘণ্টা সময় দেন। তবে কর্মজীবী নারী-পুরুষের ক্ষেত্রে এই ব্যবধান অনেক কম। গতকাল বৃহস্পতিবার সময় ব্যবহার নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত জরিপে এই চিত্র উঠে এসেছে। বিবিএস প্রথমবারের মতো এ দেশের মানুষের সময় ব্যবহার নিয়ে জরিপ করেছে। জরিপে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, পুরুষের চেয়ে নারীরাই কাজে বেশি ব্যস্ত থাকেন। তাঁরা চাকরির পাশাপাশি গৃহস্থালিসহ বিভিন্ন কাজকর্মে পুরুষদের চেয়ে বেশি সময় ব্যয় করে থাকেন। অথচ পুরুষের তুলনায় নারীরা অবসর কাটানও কম। আর গৃহস্থালির কাজে নারীরাই এগিয়ে রয়েছেন।

বিবিএসের জরিপে বলা হয়েছে, কর্মে নিয়োজিত একজন পুরুষ ২৪ ঘণ্টার মধ্যে অর্থের বিনিময়ে ৬ ঘণ্টা ৫৪ মিনিট কাজ করেন। আর নারীরা পাঁচ ঘণ্টা ১২ মিনিট কাজ করেন। তবে কর্মজীবী নারীরা গৃহস্থালির কাজে পুরুষের চেয়ে তিন গুণ বেশি সময় দেন। এ ক্ষেত্রে পুরুষ ১ ঘণ্টা ২৪ মিনিট আর নারীরা ৩ ঘণ্টা ৩৬ মিনিট ব্যয় করেন। অন্যদিকে বেকার পুরুষেরা গৃহস্থালির কাজে মাত্র ১ ঘণ্টা ১২ মিনিট ব্যয় করেন। আর পুরুষের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি সময় দেন নারীরা। নারীরা ৬ ঘণ্টা ১২ মিনিট বাসার কাজ করেন। আবার বেকার পুরুষেরা বেকার নারীদের চেয়ে অবসর ও বিনোদনে প্রায় দ্বিগুণ সময় ব্যয় করেন।

পেশাওয়ারি হিসেবে চাকরিজীবী ও বিপণনকাজে নিয়োজিত নারীরা সবচেয়ে কম অবসর পান। তাঁরা দৈনিক গড়ে ৫ ঘণ্টা ১২ মিনিট চাকরিস্থলে কাজ করে বাসায় এসে মাত্র ৫৪ মিনিট অবসর পান। কেননা, বাসায় এসে তাঁরা পৌনে চার ঘণ্টা গৃহস্থালির কাজ করেন। আর একই পেশার পুরুষেরা পৌনে ৯ ঘণ্টা কাজ করে কর্মস্থল থেকে ফিরে মাত্র ৫৪ মিনিট গৃহস্থালির কাজে সময় দেন। গ্রামের পেশাজীবী নারীরা প্রতিদিন ৩ ঘণ্টা ৩৬ মিনিট কাজ করেন, পুরুষেরা করেন মাত্র দেড় ঘণ্টা। শহরে পেশাজীবী নারীরা বাসার কাজ করেন ৩ ঘণ্টা, আর পুরুষেরা করেন মাত্র ১ ঘণ্টা।  ২০১২ সালে সময় ব্যবহার নিয়ে এই পরীক্ষামূলক জরিপ শুরু হয়। সেই বছরের মে মাসে বাংলাদেশের তিন হাজার ৭৮০টি খানার ১৫ বছর ও এর ঊর্ধ্বে ১০ হাজার দুজন লোকের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়।

প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বিবিএসের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রতিবেদনের ফলাফল তুলে ধরেন বিবিএসের শিল্প ও শ্রম শাখার উপপরিচালক কবির উদ্দিন আহমেদ। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব নজিবুর রহমান বলেন, এই প্রতিবেদনে নারীদের অর্থনৈতিক জয়গানই উঠে এসেছে। ভবিষ্যৎ পরিকল্পনায় নীতিনির্ধারকদের এই প্রতিবেদন কাজে লাগবে। অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, বিনোদন হিসেবে নারীরা পিঠা বানান, কাঁথা সেলাই করেন। এসব কাজের অর্থনৈতিক অবদান রয়েছে। আরও বক্তব্য দেন বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল, বিটিভির মহাপরিচালক ম হামিদ, বিবিএসের শিল্প ও শ্রম শাখার পরিচালক সামছুল আলম প্রমুখ।




তথ্যসুত্রঃ প্রথম আলো, বাংলাদেশ।

Wednesday, March 12, 2014

সম্মাননা পেলেন নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সদস্য সম্মেলনে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশের পথিকৃৎ নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের। অনুষ্ঠানে বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সিতে নারী-পুরুষ সমতাবিষয়ক একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। সেটি উপস্থাপন করেন গবেষক জাভেদ সিদ্দিকী। সেখানে উঠে এসেছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া সত্ত্বেও উল্লেখযোগ্য সংখ্যক নারীরা এ পেশায় আসছেন না। তবে যাঁরা এসেছেন, তাঁরা তাঁদের পুরুষ সহকর্মীদের চেয়ে যোগ্যতায় পিছিয়ে নেই। এ অবস্থা থেকে উত্তরণের জন্য গবেষক দিয়েছেন কিছু পরামর্শ।

অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় আইসিএবির প্রথম নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুরাইয়া জান্নাত খান, আইসিএবির প্রথম নারী কাউন্সিল সদস্য ও সভাপতি পারভীন মাহমুদ এবংপ্রথম ‘প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট’ আক্তার সানজিদা কাশেমকে।এছাড়া চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সিতে বাংলাদেশের নারীদের অংশগ্রহণের পেছনে বিশেষ অবদান রয়েছে এমন ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মানিত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। আইসিএবির সভাপতি শওকত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সম্মাননাপ্রাপ্ত পারভীন মাহমুদ বলেন, ‘আজকাল এ পেশায় নারীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, নারীরা তাঁদের যোগ্য মর্যাদা নিয়ে কাজ করতে পারছেন না। তবে আমাদের নারীরা অনেক বেশি আত্মবিশ্বাসী।’





 তথ্যসুত্রঃ প্রথম আলো, বাংলাদেশ।


Sunday, March 2, 2014

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম নারী উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেলেন বাংলাদেশের প্রথম নারী উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলাম চার বছরের জন্য এই দায়িত্ব পেয়েছেন। আজ ০২-০৩-২০১৪ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক আবুল হোসেনকে। ফারজানা ইসলাম উপাচার্য প্যানেলের প্রথম ছিলেন এবং আবুল হোসেন ছিলেন দ্বিতীয়। একই আদেশে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর এম এ মতিনকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
 
গত ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় তিনজনের প্যানেল নির্বাচন করে। তাঁদের মধ্য থেকে যথানিয়মে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়।









তথ্য সুত্রঃ প্রথম আলো, বংলাদেশ।

Monday, February 24, 2014

Women related organizations in Bangladesh

Here, our effort to inform our viewers about some women related organizations in Bangladesh and make them learn about the activities of these organizations so that they can communicate with the necessary organization for the fulfillment of their own need and purpose.


Bangladesh 
Women’s Foundation:

BWF evolved as an independent body of the Women’s Fund in Bangladesh. Created in 2003 to invest in women’s leadership and empowerment and bringing positive change to women’s livelihoods, BWF seeks to assist some of the 8189 small local women’s organizations that are registered with the Ministry of Women and Children Affairs. Whilst these organizations are officially registered and are led by women who are undoubtedly passionate about women’s empowerment, they are rendered ineffective and often inactive because of the structural, systemic and administrative issues they face such as lack of knowledge about proposal writing, lack of fund-raising capacity and an inability to establish networks due to isolated geographic locations. BWF therefore aids selected organizations with financial, technical and advocacy support filling these gaps to make these organizations effective and expanding their network horizons to get them active.

With initial financial support from the Global Fund for Women BWF started its fundraising, grants making and project support and has since gone on to receive funding from DANIDA and USAID amongst others.

Since its inception BWF has provided technical support in - for example - leadership  and capacity building to over 500 local women’s organisations and a further 34 grants to other organizations also.

Vision

To increase the self-reliance of women’s groups towards supporting women’s initiatives focused on human rights, gender equality and improved conditions of women and children in Bangladesh.

Mission

To achieve this vision the mission is to create an enabling environment for connecting rural women into a national women’s movement. The organization aims to invest in women’s leadership, personal and political empowerment to enable women to initiate their own solutions to poverty, political deprivation, human rights abuses, extreme vulnerability and insecurity through providing the human skill development and financial resources to equip women with the best possible means to lead their solutions.

 

Department of Women Affairs (মহিলা বিষয়ক অধিদপ্তর)

  জাতীয় উন্নয়নের মূল স্রোতধারায় নারীদের সর্ম্পৃক্তকরণ ও নারীর সার্বিক ক্ষমতায়ন নিশ্চিত করা সুষম উন্নয়নের একটি অপরিহার্য পূর্বশর্ত। এ উপলব্ধি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সমঅধিকার নিশ্চিত করন ও স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত , ক্ষতিগস্থ নারী সমাজের পূনর্বাসনের জন্য ১৯৭২ সনের ১৮ ই ফেব্রুয়ারী বাংলাদেশ পূনর্বাসন বোর্ড গঠণ করেন। পরবর্তীতে ১৯৭৪ সনে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে নারী পূনর্বাসন বোর্ডকে বাংলাদেশ নারী পূনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশনে রুপান্তরীত করা হয়। যা বিভিন্ন ধাপ অতিক্রম করে মহিলা বিষয়ক অধিদপ্তর । মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তর নারী উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করছে।


নারী ইস্যুভিত্তিক আইন/অধ্যাদেশ সমূহঃ


 অধিদপ্তরের কর্মকান্ড:


মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী নির্যাতন প্রতিরোধ সেল ও মহিলা সহায়তা কেন্দ্রের কার্যক্রমঃ
   
         


Bangladesh National Woman Lawyers' Association (BNWLA): Bangladesh National Women Lawyers' Association is a lawyer's association based in Dhaka, Bangladesh. It was established in 1979. Its main goal is "to create equal opportunities and equal rights for every woman and child in the country."BNWLA promotes the rights and status of women lawyers alongside fighting for access to justice for all women & children particularly for the most disadvantaged women and children in Bangladesh.

About

BNWLA, as a Human Rights organization with a special focus on establishment of women & children Rights, is always appeared as a pressure group to the government & international bodies & tried to keep the realities for women & children in the public eye. It has been found that without proper policy formulation and action, it is not possible to ensure any positive changes in overall developments of women and children. Following that, BNWLA is trying to bring changes in the society and also to ensure access to justice from grassroots to national level through partnership, networking and policy level advocacy. The organization followed three thematic approaches (prevention, protection & rehabilitation and reintegration) and specific strategies [1) advocacy for introduction and reform of law/policies (including research, dialogues, seminars/workshops, PIL, media, Networking, Partnership); 2) right-based prevention, protection & integration supports (including comprehensive women and child friendly packages like legal, shelter, development, psychosocial counseling & others); 3) enhancing member women lawyers’ professional capacity to act as “ Change Agents”] to resist countrywide violence against women and children & fulfill its vision “ to establish rule of law with gender equality”.

Activities

Prevention - Awareness raising/Sensitization events (both at grassroots and national level); - Capacity building of relevant stakeholders (i.e. lawyers, judiciary people, members of law enforcing agencies, community members, local government representatives, partner organizations & others); - Referral services (both grass roots & national level); - Networking (both national, regional and international)& formal partnership with government, non government bodies & community groups; - Policy level advocacy for bringing changes in practices and policies. - Research and publications on different VAW issues (i.e. wife abuse, rape, domestic violence & others); - Technical assistances to government in drafting/amending laws/policies & structuring GO services. - Media advocacy and - Community based preventive interventions (i.e. initiation of community based advisory centers for local level prevention and immediate supports). Protection -Country wide widespread legal service delivery (i.e. mediation/Shalishes, court case conduction etc) through 6 divisional offices, 42 out-reach clinics & 30 grass roots level partner organizations; - Rescue/release from different confinements; - Repatriation from different countries; - Fact finding or in depth investigation services; - Referral services (both grass roots & national level); - Victim and witness protection through community based and institutional service delivery. Rehabilitation and Reintegration - Comprehensive shelter package services (i.e. shelter, survival, development, legal, psychosocial, re-creative education, medical, capacity building and vocational trainings & others) following minimum standard care guideline & case management approaches; - Community based sustainable psychosocial reintegration supports & services (i.e. family identification, parents contact, assessment, sensitization, handover, alternative livelihood supports, community based care & protection, social protection and prevention etc). - To ensure women and child friendly rescue and recovery services for the survivors’ of different forms of violence.



Bangladesh Federation of Women Entrepreneurs (BFWE): 
It is  founded in 2006, is a non-profit professional organization in Bangladesh. BFWE offers a wide range of benefits and networking opportunities. BFWE encourages women to support each other, to enhance recognition of the achievements of women in business and the professions, and promotes the growth of women-owned enterprises through research and sharing information. BFWE is pledged to the highest ethical standards and professional practices; recognizes local and global environmental and social issues.

Vision
The vision of BFWE is to serve as a platform that would accelerate women's economic empowerment in Bangladesh.

Goal
The goal of BFWE is to provide an environment for women entrepreneurs in urban and rural areas of Bangladesh whereby they would grow and develop their fullest potential as business entrepreneurs.
Mission

The mission of BFWE is to serve as a platform that would do the following:

 1.   initiate informal and formal networking.
 2.   encourage, support, and promote women business owners and entrepreneurs.
 3.   represent all facets of women-owned businesses.
 4.   participate in national and international trade missions and conferences.
 5.   increase capacity through training
  6.  support in accessing capital

Women Entrepreneur Association of Bangladesh (WEAB): This is  was established in year 2000, by a select group of businesswomen. Their aim was to create a platform to help business women establish themselves in a competitive field, dominated by men.

The main object of WEAB was to develop a support system for women entrepreneur to not only improve the quality of their products, to meet the changing market demands, but also to impart training on technical know how, design development and to create marketing links for their products.

In a very short time WEAB was not only firmly established in Dhaka, drawing large number of members, but rapidly branching out all over Bangladesh, including North Bengal.

Aims and Objectives

1. Establish a non-profit trade organization under the aegis of The Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) registered with the Ministry of Commerce, to bring together women entrepreneur of Bangladesh under one umbrella.

2. Help women entrepreneur by identifying weakness and problems faced by them, and find solutions to overcome these.

3. Provide technical training in fields like skill development, quality and design development, book keeping and help find market outlets for women entrepreneur.

4. Organize workshops, seminars, symposiums and round tables where women entrepreneur can get together to exchange ideas and expand their business horizon.

5. Eliminate gender discrimination in the business field.

6. Facilitate loan provision for needy women entrepreneur though bank.

7. Help develop women run businesses with special focus on small and medium enterprises.

8. Find market linkage for women producers both in the country and abroad.

9. Enhance social position of women, inspire other women to enter the entrepreneurial field, and stem social abuse and exploitation of women.

10. Help women develop their personality, instill self-confidence and enhance their self-esteem, improve their status in their homes and in society.

11. Improve standard of living and alleviate poverty in the country.




Bangladesh Mahila Parishad (BMP) is a voluntary membership based national action oriented mass women’s organization working since 1970. For gender equality BMP focuses on activity concerning empowerment of women by enjoying their equal rights & dignity in the family, society and state.
  

BMP is pioneering the movement of resisting violence against women political empowerment and establishment of Constitutional Rights of women since inception. BMP is working in the light of Convention on the Elimination of All Forms of Discrimination (CEDAW), the Convention on the Rights of Children (CRC), Human Rights Declaration, Cairo Declaration and Beijing Platform for action (BPFA). Besides gender issue BMP also laid emphasis on promoting peace and democracy to establish equity based society having good Governance.

Key Information of Organization:

    Established on 4th April 1970.
    Legal Status:
        Registered under the society act. In 1976.
        Under NGO Affairs Bureau in 1992.
        Member of Economic and Social Council of United Nations (ECOSOC) since 1997.
        Member of CONGO since 2000.
        Number of General Member’s:  More than 0.135 million.
     Area of operation: 59 District branches within country around 2300 local unit at grassroots level.
      Membership Criteria: Women aged 16 years or above belonging to any status, occupation, religion, having commitment to Women’s emancipation and committed to avoid the constitution of organization are eligible for membership.

Vision

    Establish Secular, Democratic, Equity based Human Society and state.

Goal

    Women’s emancipation through empowerment.

BMP is guided by ten principles:

    Written constitution of the organization
    Voluntarism
    Commitment
    Transparency & Accountability
    Non Partisan
    Participatory Approach
    Dynamism
    Equality
    Networking
    Sustainability

Objectives

    Resist Violence Against Women
    Promote Political participation of Women.
    Mainstream of Women in Development and Policies.
    Establish as a Lobby and Advocacy agent.
    Ensure Sustainability of the organization.
    To establish equity based society for man & women.

Sunday, January 19, 2014

আইএলওর প্রতিবেদন - বাংলাদেশে পোশাক শিল্পের কর্মপরিবেশ অন্যতম নিকৃষ্ট

উন্নয়নের ধারা টেকসই করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বাংলাদেশকে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ ও কাজের পরিবেশ উন্নততর করতে হবে। বিশেষ করে তৈরি পোশাক খাতের উৎপাদনশীলতা বাড়াতে ও রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রকাশিত এক প্রতিবেদনে এই অভিমত তুলে ধরা হয়েছে। ‘বাংলাদেশ: উন্নততর আর্থসামাজিক পরিণতির জন্য উন্নততর কাজের পরিবেশ চাই’ শীর্ষক এই প্রতিবেদন গত সোমবার আনুষ্ঠানিকভাবে জেনেভায় আইএলওর প্রধান কার্যালয় থেকে প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ পৃথিবীর মধ্যে অন্যতম নিকৃষ্ট।’ প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির গতিপ্রকৃতি, শ্রমমান ও কাজের পরিবেশ এবং তৈরি পোশাক খাতের ওপর আলোকপাত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকতর উন্মুক্ত ও বাজারমুখী অর্থনীতিতে রূপান্তরিত হওয়ার জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

আইএলও বলছে, বাংলাদেশে শিল্পোদ্যোগের প্রধান বাধাগুলোর অন্যতম হলো দক্ষ শ্রমিকের অভাব। আর তাই শিক্ষার সুযোগ বাড়ানো ও শ্রমশক্তির জন্য উন্নতর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এর সঙ্গে বাংলাদেশের অভিবাসন নীতিরও সমন্বয় করতে হবে, যেন উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রবাসী-আয় বাড়ানো যায়। আইএলও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সমভাবে বণ্টন নিশ্চিত করার জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর আওতা ও পরিমাণ ব্যাপকভাবে বাড়ানোর পরামর্শ দিয়েছে। এই প্রতিবেদনে বাংলাদেশকে একটি সমন্বিত শ্রমবাজার প্রবর্তন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বলা হয়েছে, ‘যতক্ষণ পর্যন্ত না একটি সমন্বিত শ্রম বাজার ও সামাজিক নীতির প্রবর্তন করা না যাবে, বাংলাদেশ তার অর্থনীতির গতিময়তা ও জীবনযাত্রার মান টেকসই পর্যায়ে ধরে রাখতে পারবে না।’ এতে আরও বলা হয়েছে, ‘যেহেতু তৈরি পোশাক খাত অর্থনীতির কেন্দ্রে আছে, সেহেতু নতুন পদক্ষেপগুলো হতে হবে সুদূরপ্রসারী।’

আইএলও বলছে, গত দুই দশকে বাংলাদেশ যে উচ্চহারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, তা প্রধান তৈরি পোশাক রপ্তানির জন্য। ১৯৯০ সালে যেখানে তৈরি পোশাকের বিশ্ববাজারে বাংলাদেশের হিস্যা ছিল মাত্র দশমিক ৬ শতাংশ সেখানে ২০১১ সালে তা হয়েছে ৪ দশমিক ৮০ শতাংশ। অথচ এশিয়া অঞ্চলে বাংলাদেশের পোশাকশ্রমিকেরা সবচেয়ে কম মজুরি পেয়ে থাকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘শিল্পের নিয়ন্ত্রণহীন বিকাশ এই খাতের কাজের পরিবেশ নিম্নমানে নিয়ে যেতে ভূমিকা রেখেছে, যা এর টেকসই উন্নয়নে বাধা হয়ে উঠেছে। এমনকি ভয়াবহতম শিল্প বিপর্যয় ঘটিয়েছে। বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ হয়ে উঠেছে পৃথিবীর মধ্যে অন্যতম নিকৃষ্ট। ’ 



তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে ১১৪ জন শ্রমিক ও রানা প্লাজার ভবন ধসে এক হাজার ১৩৩ জন শ্রমিকের প্রাণহানির কথা উল্লেখ করে আইএলও বলছে, গত ছয় মাসে বাংলাদেশ সরকার যদিও শ্রমিকের স্বাস্থ্য ও নিরাপত্তায় কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে, দেশজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্যা কারখানার বিশেষত পোশাক কারখানার বাজে অবস্থা ঠিক করা এক বিরাট চ্যালেঞ্জ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের দারিদ্র্য কমলেও ২০১০ সালের হিসাব অনুসারে মাথাপিছু দৈনিক দুই ডলারের কম উপার্জনকারী মানুষ মোট জনগোষ্ঠীর ৭৬ শতাংশ। একই সময়ে নগর দরিদ্রদের ১০ শতাংশেরও কম সামাজিক সহযোগিতার আওতায় নেই। আইএলও মনে করে, কাজের পরিবেশ উন্নত করা হলে তা রপ্তানির জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করবে। একই সঙ্গে তা বাংলাদেশি তরুণদের বিশেষত নারীদের দেশের বাইরে যাওয়া থেকে অনেকটাই নিবৃত করবে। আর কাজের জন্য বিদেশে যেতে গিয়ে বাংলাদেশি তরুণেরা অনেক চড়া মাশুল দেন। কাজের জন্য বিদেশে যেতে তাঁদের মাথাপিছু জিডিপির সাড়ে চার গুণ বেশি অর্থ গুনতে হয়, যা এশিয়ার অন্যতম সর্বোচ্চ। তার পরও যেসব দেশে যায়, সেখান নিয়োগকারীদের দ্বারা অপদস্থ ও হয়রানি হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশের মজুরি নির্ধারণ নীতিগুলোকে শক্তিশালী করতে হবে। বিশেষত ন্যূনতম মজুরির ভূমিকা বাড়াতে হবে। এই পরিপ্রেক্ষিতে এ বছর নভেম্বর মাসে ত্রিপক্ষীয় মজুরি বোর্ড যে মজুরি প্রস্তাব করেছে, তা নিবিড়ভাবে তদারক করতে হবে।’ অনানুষ্ঠানিকভাবে যাঁরা কাজে নিয়োজিত, তাঁদের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মনে করে আইএলও। এ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, ‘বছরে ২০ লাখের বেশি কর্মক্ষম মানুষ গত দুই দশক ধরে জনগোষ্ঠীতে যুক্ত হলেও গত ১০ বছরে গড়ে দুই লাখ করে মানুষের আনুষ্ঠানিক কর্মসংস্থান হয়েছে। এর ফলে অনানুষ্ঠানিক কর্মসংস্থানের হার ১৯৯৯-২০০০ সময়কালের ৭৫ শতাংশ থেকে ২০১০ সালে ৮৭ শতাংশে উন্নীত হয়েছে।’ বাংলাদেশের পল্লি সমাজ ও কৃষির আধুনিকায়নসহ বাংলাদেশের উন্নয়নে নারীর ভূমিকাকে তাৎপর্যবহ হিসেবে উল্লেখ করেছে আইএলও। কিন্তু শিক্ষা, শ্রমবাজার ও কাজের পরিবেশে নারীরা বড় বৈষম্যের শিকার, যা কমিয়ে আনতে পদক্ষেপ নিতে হবে।
 

Friday, February 8, 2013

Bangladeshi women into journalism profession

Since journalism is considered a challenging job, few Bangladeshi women have ventured to join it over the past few years. Lately, however, a significant number of Bangladeshi women has been getting involved in journalism, especially in reporting. By doing so, they can now contribute to information dissemination and thus help in shaping public opinion and in changing people's social values and attitudes. The number of female journalists is on the rise in Bangladesh as a result of the growing number of print and electronic media outlets. But they are still negligible in number compared with male journalists. 

In Bangladesh, currently there are 35 TV channels and 11 FM radio stations along with dozens of newspapers. "I think women can get into any kind of challenging job like journalism alongside men. And women are doing well," said Tania Rahman, who became a broadcast journalist more than five years ago. Rahman, a senior reporter of privately-owned 24-hour TV news Channel 71, said, "I find my working environment satisfactory and I'm enjoying my work."




source: English.news.cn

 
Our Another Site : Right Way BD | Right Way BD FB Group | Right Way BD FB Page |