Assertion For Justice, Equality And Freedom.

Wednesday, March 26, 2014

আগামীর পথে রাজিয়া

৯ মার্চ। সকাল সাড়ে ১০টা। কলেজের গেটে এসে থামল একটি রিকশা। নেমে দাঁড়ালেন এক ছাত্রী। বাঁ কাঁধে ঝোলানো ব্যাগ। লাফিয়ে লাফিয়ে এগিয়ে যান কলেজের ভেতর। একটু খেয়াল করতেই দেখা গেল মেয়েটির ডান হাত নেই। নেই বাঁ পাও। শুধু ডান পায়ে ভর দিয়েই হাঁটছেন। কলেজের নিচতলার সিঁড়ি পেরিয়ে একটু একটু করে উঠে গেলেন তিনতলার শ্রেণীকক্ষে। মেয়েটির নাম রাজিয়া সুলতানা। চট্টগ্রাম নগরের পতেঙ্গা সিটি করপোরেশন ডিগ্রি কলেজের বিকম (পাস) কোর্সের প্রথম বর্ষের ছাত্রী। প্রতিদিন এভাবেই রিকশায় করে কলেজে আসেন তিনি। ক্লাস শেষে একইভাবে আসেন কলেজের ফটকের সামনে। এরপর এক বান্ধবী তাঁকে ধরে রিকশায় তুলে দেন। পতেঙ্গা পূর্ব কাঠগড় এলাকায় বাড়ি ফেরেন তিনি।  রাজিয়ার সহপাঠী ও শিক্ষকেরা জানান, কখনো ক্লাস কামাই করেন না রাজিয়া। ছয় ভাই দুই বোনের মধ্যে সবার ছোট রাজিয়া। বাবা শেখ আহমেদ একসময় ব্যবসা করতেন। এখন বয়স হয়ে যাওয়ায় নিজেদের ভাড়া ঘরের দেখাশোনা করেন। মা আয়েশা খাতুন গৃহিণী।

 রাজিয়া বললেন, ২০০১ সালের জানুয়ারি মাসে। তিনি তৃতীয় শ্রেণীতে পড়েন। একদিন বিকেলে ফুপাতো বোনের বাড়ির ছাদে হাঁটার সময় অসতর্কতাবশত বৈদ্যুতিক তারে হাত লেগে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচার করে তাঁর ডান হাতটি কেটে ফেলতে হয়। কিছুদিন পর বাঁ পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়।

চিকিৎসায় অবহেলার জন্যই এমনটি হয়েছে বলে জানান রাজিয়া। বললেন, ‘সময়মতো চিকিৎসা করাতে পারলে হয়তো আমার বাঁ পাটি হারাতে হতো না।’ দুর্ঘটনার পর প্রায় বছর তিনেক রাজিয়ার পড়াশোনা বন্ধ ছিল। বাড়িতে শুয়ে-বসে কাটাতে হয়েছে। একটু সুস্থ বোধ করার পর বাড়িতেই পড়াশোনা শুরু করেন। এরপর এক ভাইয়ের সহযোগিতায় রাজিয়া মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। ২০১০ সালে সেখান থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পাস করেন। ২০১২ সালে নৌবাহিনী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।

তবে ফলাফল নিয়ে সন্তুষ্ট নন রাজিয়া। বললেন, ‘বাঁ হাত দিয়ে লিখতে হয়। প্রশ্ন কমন পড়লেও তিন ঘণ্টায় সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। তাই এসএসসি ও এইচএসসিতে আশানুরূপ ফল করতে পারিনি।’ কারণ, লেখার পাশাপাশি হিসাববিজ্ঞান বিষয়ে প্রচুর ছক ও ক্যালকুলেটরে হিসাব-নিকাশ করতে হয়। ভবিষ্যতে শিক্ষকতা, নয়তো ব্যাংকিং পেশায় নিয়োজিত হওয়ার স্বপ্ন দেখেন রাজিয়া। কলেজের অধ্যক্ষ ইসমত আরা বলেন, ‘রাজিয়া পড়াশোনায় অনেক ভালো করছে। তাঁর পরীক্ষার সুবিধার্থে সহযোগী উত্তরদাতা বা পরীক্ষার সময় বাড়ানো যায় কি না সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমরা।’




নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম
তথ্যসুত্রঃ প্রথম আলো, বাংলাদেশ

Tuesday, March 4, 2014

এক পায়ে প্রতিদিন পাঁচ কিলোমিটার !

গাড়ি ভাড়ার পয়সা নেই। তাই হেঁটেই চলতে হয় সোনিয়াকে। কিন্তু একটি পা নেই তার। তবে মনের জোর আছে ষোলআনা। ক্র্যাচ বা লাঠি কিচ্ছু নেই। এক পায়ে লাফিয়ে লাফিয়ে প্রতিদিন আড়াই কিলোমিটার পথ পেরিয়ে বিদ্যালয়ে যায় সে। সোনিয়া খাতুন (১২) রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। বাড়ি পুঠিয়ার পূর্ব ধোপাপাড়া গ্রামে। বাবার নাম মজিবুর রহমান। তিনি মানসিক প্রতিবন্ধী। কেউ তাঁকে কাজে নেন না। মা রহিমা বেগম এক বেলা অন্যের বাড়িতে কাজ করেন। আরেক বেলা মাঠে কাজ করেন। তিন ভাইবোনের মধ্যে সোনিয়া দ্বিতীয়। বড় বোন জলি খাতুনের লেখাপড়া পঞ্চম শ্রেণী পর্যন্ত। সেও অন্যের বাড়িতে কাজ করে। ছোট ভাইটি প্রথম শ্রেণীতে পড়ছে।

গত ১১ ফেব্রুয়ারি সকালে ধোপাপাড়া বালিকা বিদ্যালয়ে গিয়ে সোনিয়াকে পাওয়া গেল। শ্রেণীকক্ষে বসে ছিল সে। শিক্ষক নাম ধরে ডাকতেই এক পায়ে সিঁড়ি বেয়ে নেমে এল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, মেয়েটি পড়াশোনায় ভালো। এক পায়ে হেঁটে আসতে কষ্ট হয় তার। এ জন্য স্কুল থেকে তাকে দুই সেট বই দেওয়া হয়েছে। এক সেট বই বিদ্যালয়েই থাকে। ও শুধু খাতা-কলম নিয়ে আসে। ডান পা ঊরুর কাছ থেকে নেই। কারপেটিং উঠে যাওয়া সড়কে চলতে গিয়ে ইটের খোয়া লেগে পা কেটে যায়। চিকিৎসার খরচ জোগানো বা কৃত্রিম পা লাগানোর মতো অবস্থা নেই পরিবারের।
 
কীভাবে তার পা কাটা গেছে সোনিয়া বলতে পারে না। শুধু জানে দুই বছর বয়সে ট্রেনে তার পা কাটা গেছে। সোনিয়া বলে, ছোটবেলা থেকেই এক পায়ে হাঁটতে শিখেছে সে। প্রাথমিক বিদ্যালয়টি বাড়ির পাশেই ছিল। এ জন্য কষ্ট হয়নি। কিন্তু মাধ্যমিক বিদ্যালয় বাড়ি থেকে আড়াই কিলোমিটার দূরে হওয়ায় যাতায়াতে অনেক কষ্ট হয়। লাঠি ব্যবহার করলে শরীরের ভারসাম্য রাখা যায় না। ওই দিন পূর্ব ধোপাপাড়া গ্রামে সোনিয়ার বাড়িতে গিয়ে কথা হয় তার মা রহিমা বেগমের সঙ্গে। তিনি বলেন, অভাবের সংসার। তাই অন্যের বাড়িতে কাজ করেন।
 
সোনিয়ার দুর্ঘটনার কথা জানতে চাইলে তিনি বলেন, একদিন সোনিয়াকে নিয়ে বড় জা মমতাজ বেগমের সঙ্গে তাঁরা নওগাঁর আত্রাইয়ে ননদের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। মমতাজ দুই বছরের সোনিয়াকে কোলে নিয়ে নাটোরের নলডাঙ্গায় রেলসেতু পার হচ্ছিলেন। রহিমা ভয়ে সেতুতে না ওঠে নৌকায় নদী পার হন। এ সময় রেললাইন যাচাই করার জন্য একটি ইঞ্জিনের বগি সেতুর ওপর চলে আসে। ওই ইঞ্জিনের বগিতে কাটা পড়ে মমতাজ ঘটনাস্থলেই মারা যান। আর সোনিয়ার একটি পা কাটা পড়ে। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় রেলওয়ের লোকেরা ক্ষতিপূরণ দেবে বলে একটা কাগজে স্বাক্ষর নেন। পরে আর খোঁজ নেননি। এখনো পায়ের ক্ষতস্থানে ঘা হয় সোনিয়ার। দুবেলা দুমুঠো ভাতের জোগাড়ের পর চিকিৎসার টাকা থাকে না। রহিমা বেগম বলেন, ‘ওর পড়াশোনার খুব আগ্রহ।’






তথ্যসুত্রঃ প্রথম আলো, বংলাদেশ।
 

Thursday, February 13, 2014

Disability in Bangladesh - A Report by "Centre for research and action on development"



5.6% people in Bangladesh have a disability of one 
kind or another as per report revealed in 2005. 
So this percentage must have been increased in 
today's Bangladesh surely. And among these disable 
people, there are significant numbers of disable 
women and children lives here also. Among the PWDs 
(Person with Disabilities) the distribution also 
varied with different aspects i.e. physiological, 
location, age, education etc.


Usually disability is defined as the physical or mental impairment through out the literature surveyed. 
But disability is not only a physical or mental impairment rather it is defined by the culture also. 
Somewhere what is normal sickness in other context it is a disability recognized in the socio- cultural 
settings. In this Report, disability is defined as a complex form of deprivation. And the PWDs are 
found with less capability and less self-confidence within the existing physiological, social 
and cultural settings.


A larger portion of disable people in Bangladesh experiences deficit of food over the 
year. Their housing condition is also very poor, mainly of katcha roof, wall and floor. 
People living with decent housing and hygienic toilets facilities have lower prevalence 
of impairment of one kind or another. More than three-fifths (68.9 percent) disabled 
person met with doctor for their respective problem. Those who did not receive any 
treatment nor visit doctors mainly due to their economic hardship.


It is observed that 96.8 percent people did not know whether there were initiatives taken 
by the policymakers or local government bodies for prevention of disability.78.8 percent 
individuals opined that they did not have any idea whether PWDs were getting 
help from any organisation. The people have little knowledge about the obstacle 
to employment opportunities for the PWDs and recommended special training 
program, micro credit, and specialised programmes for the women with disability, 
rehabilitation services, and establishment of quota for the PWDs in government 
employment. They also know about inclusion of disabled children and adults 
in education programs, and establishing special education schools for children 
with special needs. In health sector, there are some degree of awareness on 
preventing disability through pre-natal and delivery related health care, 
polio, leprosy, and epilepsy treatment, removal of vitamin deficiency and 
iodine deficiency. Some participants also cited programmes related to pollution 
control, noise control, accident prevention and government provided free and 
accessible health care as the requirements of PWDs. 

For these various reasons we found it necessary to put out the link below to find out 
the Report on "DISABILITY IN BANGLADESH - PREVALENCE, 
KNOWLEDGE, ATTITUDES AND PRACTICES" by "Centre for 
research and action on development" for the better elaboration of knowledge 
of our people about disability  in Bangladesh and abroad also:
 

Friday, January 24, 2014

For Disability Inclusive Development And A Society For All: Break Barriers, Open Doors

The Daily Star and Action on Disability and Development - ADD International jointly organized a roundtable discussion on “For disability inclusive development and a society for all: Break barriers, open doors" on December 14, 2013 in association with German Embassy and European Union. 



Barrister Rafique-Ul Haque, Senior Advocate, Bangladesh Supreme Court and Chief Guest of the roundtable:
Representation of persons with disability in national parliament is a must. Voter may be anybody but candidate must be a person with disability. In our constitution, in Articles 14,15,17,18, 19 and 23 (A) it is clearly said that you cannot show any discrimination to them. The recent Act provides all kinds of protection to them. This Act is being prepared according to the UN Convention on Rights of People with Disability. Under this law, persons with disability can seek remedy for their problems. They can even file writ in court for their rights. If anyone discriminate a person with disability the victim can take action against the perpetrator according to this law. In our constitution every citizen has equal rights.

Brig Gen (retd.) M Sakhawat Hussain,  Former Election Commissioner:
We talked to Ministry of Education about arrangement of ram facilities in schools because often voter centers are located in schools. He assured us to implement the idea. Representation of people with disability should be ensured. For that we do not need to change our constitution. It can be done easily. In India there are reserved seats for Christians under president's authority. We can also implement the  same policy for persons with disability.  

Dr. Sayed Anwar Hossain, Professor, Dept. of History, University of Dhaka:
We have to create a friendly environment for persons with disability. People who are not sensitive to rights of persons with disability are disabled in their attitude. Organization is a big strength. We have to organise ourselves.We have to fight for our rights. We have to change our outlook. In national assembly there must be 5 reserve seats for disabled people. And the representatives should be elected from persons with disability.

M Nurun Nabi, Project Manager, ADD International and Chair & Moderator of the roundtable:
The theme of our discussion is 'For disability inclusive development and a society for all : Break barriers, open doors' Since Independence, we have cherished an inclusive society where no one will face discrimination. This is the spirit of our liberation movement. We all should work together for realizing that goal. We need concerted efforts to uphold the rights of the people with disability. We know mainstreaming of the potential of the people with disability would help to contribute in the process of overall development of the country. At present about 16 million people of Bangladesh are disabled.
ADD International,an UK-based International NGO, has been working for the last 25 years to support disabled people's organizations in Africa and Asia. It helps them to become strong and effective. It listens to disabled people and build a shared understanding of their particular needs so that disabled people can identify their own priorities. ADD International  responds to these needs  through training, mentoring, leadership development, conflict resolution. It supports disabled people to access their most basic rights. In Bangladesh ADD supports and works with groups of disabled people and Disabled Peoples Organizations (DPOs) in 28 districts to make them organized and self-reliant.
The issue of disability is a social problem. It is a matter of the full integration of individuals into the society. Disability is not an attribute of an individual, but rather a complex collection of conditions, many of which are created by the social environment. Hence, the management of the problem requires social action and it is a collective responsibility of society to make the environmental modifications necessary for the full participation of people with disabilities in all areas of social life.


A H M Noman, Founder & CEO, DORP:
We have to start working with basic rights. If persons with disabilities get basic rights then they will be able to ask for other rights. We should focus on mothers. There is system of providing allowance to pregnant mothers. In this programme, pregnant mothers with disability should be given priority. It will help reduce burden on mothers. It will provide food and nutrition for mothers. Only then no disable children will be born. We are working with 942 pregnant mothers. We provide them proper care and nutrition, none of them have give birth to a child with disability.

Dr. Kulsoom Abul Bashar, Supernumerary Professor, Department of Persian, University of Dhaka:
I can feel the grief of disabled people because I am also a mother of person with disability. I think, the first support should come from parents. If they take care of their children with disability, it will help improve their mental status. When my son got admitted in Dhaka University there was no lift facility. It was really difficult for my son to climb up floors after floors. He lost inspiration and left university. Now the situation has improved. There are lifts in Dhaka University and more students with disability now continue study in that university. I never see any teacher with disability in universities. If there were some example like that it would boost confidence of other students with disability.

Dr. Zinat Huda, Professor, Department of Sociology, University of Dhaka:
We have come a long way in improving life of persons with disability. Families used to hide their children with disability. Those children were deprived of family care, social respect and support from government. Now they get recognition from family and society. Many of them are working like a normal person. They are raising their voices. They ask for their rights. Adoption of this law is a great achievement. I want to praise government and other stakeholders for their continuous efforts. I want to suggest some points: We have to start from family. A child with disability should be taken as a God gifted child. He should be treated like an angel. So our parents should change their mindset and take courage to include their children with disability  in normal life. We have to implement inclusive education system. Children with disability should be registered in mainstream schools where they will get special care. Media can play a good role. They can help change the mindset of our general people.

Sohrab Hasan, Joint Editor, Prothom Alo:
We should not use the word disabled. They are able in their own way. First we have to change our selves. We are talking about leadership in national assembly. First we have to give priority on their representation in their family. We have to start from family: access to family, then society and at last at the national level. We have to fight for our own rights. Nothing can be attained without all out effort.

Abul Hasnat, Representative, SUJON:
What are the reasons of disability? Number one is poverty. Second is how a child is born. A pregnant mother does not get proper nutrition. So her child also does not get enough calories. It is one of the reasons of disability. Often they get hurt in head during birth. It creates crippling effect on an infant and cause disability. We have to ensure proper care of pregnant mothers and safe delivery system.

Ferdousi Begum, Deputy Program Coordinator, ADD International:
I am also a disabled person. I am working with ADD from 1998. I think everyone can do everything if they get scope. I never think and feel myself disabled. There was a girl with disability named Husne Ara who was gang raped. When we went to court, magistrate dissolved the case saying the girl could not testify about the case. Then we shifted the case to Khulna. And some days ago the perpetrators were given 80 year imprisonment.  Our judges should be trained about the rights of persons with disability. According to law, there should be 10% quota for persons with disability in government jobs. But they do not get the chance. One of our girls qualified in an exam. But she did not get the job. We do not know why.

Nasima Akhter, President, National Council for Disabled Women (NCDW):
Disabled women often become victims of repression and sexual harassment. Court does not allow persons who cannot speak as witness. Thus perpetrators manage to get escape. There are many educated PWDs who do not get scope of applying their skills. We should create employment opportunities for them. We want our representative in parliament. Only then we will be able to place our demand properly to the highest authority.

M S Siddiqee , Columnist:
We should make people aware about rights of persons with disability. Media can play a big role here. We should discuss more on the provisions of the new act. We have disseminated the information about this Act to remote areas of Bangladesh.

Sam Beerwith, APM, Shiree:
Among the extreme poor, people with disability suffer from worst form of deprivation and poverty. So when we talk about eradication of poverty we have to focus on disabled people. The new Act is a huge achievement as it guarantees right of people with disability in Bangladesh. However, as with any policy the real challenge comes from implementation. Now we have a policy and a framework. We need to implement these policies. How can we do that? One way of doing that is providing support to civil society organization that work for persons with disability. ADD works through a huge network of DPOs. They are working at the root level. They can give us feedback on whether the policy is being implemented by the concerned organizations. This is very important because that means we can hold the government and the implementininstitutions accountable. We need to know whether this policy is delivering in the real life or not. The media also can play a big role here. They can monitor whether the policy is being properly implemented or not.  

Advocate Rezaul Karim Siddique , BLAST:
In the ongoing volatile political situation persons with disabilities are forced to remain idle in house.  We have recently found that a person with disability got 20% burnt when a picketer hurled a bomb at a bus. He failed to come out of the bus and become victim. We want to get rid of this situation.

Sumon Hossain, President, Dhaka District Federation (DPO):
We do not get stipend on time. It should be given in every six or nine months. In our education institutions there is quota only for blind students. For example, in the admission form of National University it is clearly mentioned that only blind students will get quota. There are five to six types of disability in our country. So what about people with other types of disability? Only the phrase ' person with disability' should be written in quota forms. Many government schools even do not give scope of appearing in admission test. These types of discrimination should be ended.

Nargis Islam, DPO leader, Dhaka
I want to say about loan and allowance for the disabled. I went to a bank to collect allowance for one of my peers who had recently died. The bank officer took the book but did not provide the allowance or any satisfactory reply. It is alleged that they keep the money in their pocket. Second point is about loan. People with disability get a one time loan of 10,000 taka. It is not adequate to start a business. I think the frequency and amount of loan should be increased.

As an Acid survivor I did not get any help from the government. I did not know about. When I got informed I went to social welfare office but they refused my application as the case happened before 1999. They misbehaved with me. I felt very upset. It is common feature of our government office. I want a friendly environment in government offices. I want to suggest that family of a dead person with disability should be given the whole amount of allowance at a time. It will be really helpful for  the family.





Source: The Daily star, Bangladesh.

:

Wednesday, January 15, 2014

অবহেলার শিকার প্রতিবন্ধী শিশু ও নারীরা ! প্রয়োজন সমান অধিকার...

আফসানার বয়স গত মাসে ১২ বছর পার হয়েছে। কিন্তু সে এখনো ঠিকভাবে কথা বলতে পারে না। নিজের হাতে খেতে পারে না। এমনকি হাঁটতেও পারে না। সারা দিন সে বিছানায় শুয়ে থাকে। তার দেখাশোনা করতে করতেই তার মায়ের দিনরাত কেটে যায়। আফসানার এ অবস্থার কারণ, সে জন্ম থেকেই বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী। আফসানার মতো এ রকম বহু প্রতিবন্ধী শিশু আমাদের দেশে অসহায় জীবনযাপন করছে। কিন্তু একটু যত্ন আর একটু ভালোবাসা পেলে যে তারাও স্বাবলম্বী হতে পারে, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেটা অনেকেই মনে করে না।
 
প্রতিবন্ধিতা-বিষয়ক জাতীয় নীতিমালা অনুযায়ী, প্রতিবন্ধী শিশু বলতে অসুস্থতার কারণে, দুর্ঘটনায়, চিকিৎসাজনিত ত্রুটি বা জন্মগতভাবে অথবা কারও অবহেলার কারনে যদি কারও শারীরিক ও মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে কর্মক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে লোপ পায় বা তুলনামূলকভাবে কম হয়, তাহলে সেই শিশু প্রতিবন্ধী। 
প্রতিবন্ধিতার ধরনগুলো হচ্ছে: ১. অটিজম, ২. চলনপ্রতিবন্ধিতা, ৩. দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা, ৪. দৃষ্টিপ্রতিবন্ধিতা, ৫. বাক্প্রতিবন্ধিতা, ৬. বুদ্ধিপ্রতিবন্ধিতা, ৭. শ্রবণপ্রতিবন্ধিতা, ৮. সেরিব্রাল পালসি, ৯. বহুমাত্রিক প্রতিবন্ধিতা ও ১০. অন্যান্য প্রতিবন্ধিতা।

 
জাতিসংঘের শিশু অধিকার সনদের (সিআরসি) ২৩ ধারা অনুযায়ী, অন্যান্য স্বাভাবিক শিশুর মতো প্রতিবন্ধী শিশুরাও সমঅধিকার ও সমসুযোগ পাওয়ার অধিকারী। ২০০৬ সালের ১৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সর্বসম্মতিক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক একটি সনদ (সিআরডিপি) গৃহীত হয়। এ সনদ ২০০৮ সালের ৩ মে থেকে কার্যকর হয়। সিআরসি ও সিআরপিডি সনদে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলো প্রতিবন্ধী শিশুসহ সব শিশু যেন কোনো ধরনের বৈষম্য ছাড়াই তাদের অধিকার ভোগ করতে পারে, তা নিশ্চিত করবে। এই দুটি সনদে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে। জাতীয় শিশু নীতিমালাতেও প্রতিবন্ধী শিশুসহ সব শিশুর অধিকার সুরক্ষার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের দেশের বাস্তবতা ভিন্ন। প্রতিবন্ধীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নেতিবাচক। তাদের মেধার বিকাশে যথেষ্ট উদ্যোগ নেই। প্রতিবন্ধীদের দিয়ে কিছুই হবে না—এই ভেবে তাদের বাতিলের খাতায় ফেলে রাখা হয়। এমনকি নিজ পরিবারেও প্রতিবন্ধী শিশুরা নিগৃহীত হয়। তাদের বোঝা মনে করা হয়। জীবনের প্রতি পদে তারা অবহেলার শিকার হয়। জাতীয় শিক্ষানীতিতে প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ শিক্ষা নিশ্চিত করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১-এও প্রতিবন্ধী শিশুদের শিক্ষাসেবা পাওয়ার কথা বলা হয়েছে। তার পরও শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণ খুবই কম।

জাতীয় বাজেটে প্রতিবন্ধীদের কল্যাণের জন্য যথেষ্ট বরাদ্দ থাকে না। শ্রবণ ও বাক্প্রতিবন্ধী শিশুদের জন্য এখন পর্যন্ত কোনো মানসম্মত ইশারা ভাষা তৈরি হয়নি। এমনকি দেশে কতজন প্রতিবন্ধী শিশু রয়েছে, এ ব্যাপারে সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ১ জুন থেকে সারা দেশে শুরু হয়েছে প্রতিবন্ধী জরিপের কাজ। ‘প্রতিবন্ধী জরিপে অংশ নিন, দিনবদলের সুযোগ দিন’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই জরিপের কাজ আগামী আগস্ট মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশ সরকার ১৯৯৫ সালে প্রতিবন্ধিতা-বিষয়ক জাতীয় নীতিমালা প্রণয়ন করে। এরই ধারাবাহিকতায় ২০০১ সালে প্রতিবন্ধী কল্যাণ আইন পাস হয়। তবে ওই আইনে অনেক সীমাবদ্ধতা ছিল। ফলে তখনই আইনটি সংশোধনের দাবি ওঠে। এ প্রেক্ষাপটে বর্তমান সরকার ২০০৯ সাল থেকেই নতুন আইন তৈরির উদ্যোগ নেয়। আইনের খসড়া তৈরি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আইনটি পাস হয়নি।

 
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে সরকারের পক্ষ থেকে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয় স্থাপন, দেশের প্রতিটি জেলার একটি উচ্চ বিদ্যালয়ে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য আলাদা করে পাঠদান; প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের জন্য সেবা ও সাহায্যকেন্দ্র স্থাপন (দেশের ৬৮টি স্থানে এই সেবা ও সাহায্যকেন্দ্র রয়েছে); অটিস্টিক শিশুদের জন্য অটিজম রিসোর্স সেন্টার স্থাপন; দরিদ্র প্রতিবন্ধী শিশুদের মাসে ৩০০ টাকা করে ভাতা প্রদান ও যেসব প্রতিবন্ধী শিশু বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করছে, তাদের উপবৃত্তি প্রদান। এ ব্যাপারে জাতীয় প্রতিবন্ধী ফোরামের পরিচালক ডা. নাফিসুর রহমান বলেন, সরকার প্রতিবন্ধীদের উন্নয়নের চেয়ে কল্যাণের কাজটি বেশি করে থাকে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, প্রতিবন্ধীদের দেখভালের বিষয়টি কেবল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত। প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য প্রতিটি মন্ত্রণালয়ের নির্দিষ্ট কর্মপরিধি থাকা উচিত। তবেই তাদের সার্বিক উন্নয়ন সম্ভব। তিনি বলেন, ‘এবারের বাজেটেও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে যে বাজেট দেওয়া হয়েছে, তা যথেষ্ট নয়। ডা. নাফিসুর রহমান আরও বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় প্রতিবন্ধী ইনস্টিটিউট হওয়ার কথা রয়েছে। এটি প্রতিষ্ঠিত হলে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আইন পাস হলে তাদের সমস্যার অনেকখানি সমাধান হবে বলে আমরা আশা করছি।’

প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে কয়েকটি সুপারিশঃ
জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউনিসেফ) তার বিশ্ব শিশু পরিস্থিতি ২০১৩ প্রতিবেদনে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে কয়েকটি সুপারিশ করেছে। সুপারিশগুলো হচ্ছে:

 প্রতিবন্ধী মানুষের অধিকার সনদ ও শিশু অধিকার সনদ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে।
 বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে। সাধারণ মানুষ, নীতিনির্ধারক এবং শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষার মতো জরুরি সেবা যাঁরা দিয়ে থাকেন, তাঁদের মধ্যে প্রতিবন্ধী মানুষের বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।
 একীভূতকরণের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে, যেন পরিবেশ শিশুবান্ধব হয়। যেমন বিদ্যালয়, স্বাস্থ্যসেবা, জনপরিবহন প্রভৃতি ক্ষেত্রে প্রবেশগম্যতা সহজ হয় এবং প্রতিবন্ধী শিশুরা যেন তাদের সহপাঠী বা সমবয়সীদের মতো অংশগ্রহণে উৎসাহিত হয়।
 প্রতিবন্ধী শিশুদের জন্য পরিবারভিত্তিক সেবা ও কমিউনিটিভিত্তিক পুনর্বাসনের বিস্তার ঘটাতে হবে এবং এসব ক্ষেত্রে সহায়তা ত্বরান্বিত করতে হবে।
 পরিবারগুলোকে সহায়তা দিতে হবে, যেন তারা প্রতিবন্ধী শিশুদের জীবনযাপনের জন্য যে বাড়তি খরচ হয়, তা মেটাতে পারে এবং আয়ের হারানো সুযোগ ফিরে পেতে পারে।
 প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের চাহিদা পূরণের জন্য যেসব সহায়তা এবং সেবার পরিকল্পনা করা হয়, সেগুলো মূল্যায়নে প্রতিবন্ধী শিশু ও কিশোর-কিশোরীসহ তাদের পরিবারের সদস্যদের সম্পৃক্ত করার মাধ্যমে এর ন্যূনতম মানকে ছাড়িয়ে যেতে হবে।
 সব খাতের সেবাগুলোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে, যেন প্রতিবন্ধী শিশু ও কিশোর-কিশোরী এবং তাদের পরিবার যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেগুলোকে পূর্ণমাত্রায় মোকাবিলা করা সম্ভব হয়।
 প্রতিবন্ধী শিশু ও কিশোর-কিশোরীদের জীবনকে প্রভাবিত করে, এমন সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় প্রতিবন্ধী শিশু ও কিশোর-কিশোরীকে শুধু সুবিধাভোগী হিসেবে নয়, বরং পরিবর্তনের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
 প্রতিবন্ধিত্ব বিষয়ে একটি বৈশ্বিক সামঞ্জস্যপূর্ণ গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে হবে। এর মাধ্যমে নির্ভরযোগ্য ও তুলনামূলক উপাত্ত পাওয়া যাবে, যা পরিকল্পনা ও সম্পদ বণ্টন সম্পর্কে দিকনির্দেশনা দেবে এবং উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী শিশুদের বিষয় আরও সুস্পষ্টভাবে উপস্থাপন করবে।





সুত্রঃ প্রথম আলো, বাংলাদেশ

Saturday, September 28, 2013

আবার পায়ের ওপর দাঁড়াবেন ১০৭ জন !

রানা প্লাজা ধসে পড়ার পর বিমের তলায় আটকা পড়েছিলেন সপ্তম তলায় কর্মরত শ্রমিক রেহানা আক্তার (২০)। পরদিন ভোরবেলায় উদ্ধার পেলেও হারিয়েছেন দুই পা। সেই রেহানা গতকাল শনিবার নতুন এক জোড়া পা পেয়েছেন। নতুন পায়ে সবার সামনে কারও সাহায্য ছাড়া হেঁটেছেনও। রেহানাসহ রানা প্লাজা ও বিভিন্ন দুর্ঘটনায় পা হারানো ১০৭ জনকে কৃত্রিম পা লাগিয়ে দিয়েছে থাইল্যান্ডের প্রোসথেসিস ফাউন্ডেশন অব এইচআরএইচ দ্য প্রিন্সেস মাদার। ১০৭ জনের মধ্যে পাঁচজন রানা প্লাজার ধসে পা হারিয়েছেন। ফাউন্ডেশনের ৬৩ জন চিকিৎসক ও কারিগরি কর্মী রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) একটি ভ্রাম্যমাণ কারখানা বসিয়ে টানা এক সপ্তাহ কাজ করে এসব কৃত্রিম পা তৈরি করেন। স্বল্পমূল্যে কৃত্রিম পা বানানো বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর একটি এটি। প্রতিষ্ঠানটির লক্ষ্য জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে সহযোগিতা করা। বাংলাদেশে আসা ৬৩ সদস্যের দলটির নেতৃত্ব দেন ফাউন্ডেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল ভাজারা রুজিওয়েতপংসতোরা। সাভারে রানা প্লাজা ধসের পর থাই সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃত্রিম পা লাগানোয় সহযোগিতার প্রস্তাব করে। তারই পরিপ্রেক্ষিতে ১০৭ জন পেলেন কৃত্রিম পা। রোগী বাছাইয়ের কাজ করেছে পঙ্গু হাসপাতাল আর পুরো কর্মসূচিটিতে সমন্বয়কের কাজ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জুলফিকার আলী।

গত এক সপ্তাহ নির্বাচিত ব্যক্তিদের মাপজোক নিয়ে গতকাল পঙ্গু হাসপাতালে আনুষ্ঠানিকভাবে তাঁদের পা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বেশ কয়েকজনকে পা পরিয়ে দেওয়া হয়। কৃত্রিম পা পরে হাঁটার জন্য অনুশীলন করতে হয়। যাঁরা এখনো হাঁটার চর্চা করেননি, তাঁরা পা না পরে বাড়ি নিয়ে গেছেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিয়োজিত থাই রাষ্ট্রদূত মাদুরোপোছানা ইত্তারং বলেছেন, বাংলাদেশের পঙ্গু হয়ে যাওয়া মানুষের জন্য থাই সরকার সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি এ দফার কর্মসূচিকে বলেছেন প্রথম পর্বের কাজ। পঙ্গু হাসপাতালের পরিচালক খন্দকার আবদুল আউয়াল রিজভী থাইল্যান্ডের প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। যাঁরা কৃত্রিম পা লাগিয়েছেন, তাঁদের উদ্দেশে বলেন, ‘দৃঢ় মনোবল দরকার। তাহলেই আপনারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। কৃত্রিম পা নিয়ে অনেকে খেলাধুলাও করেছেন। আপনারাও পারবেন।’

যেন নতুন জীবন ফিরে পাওয়া: রেহানা আক্তার প্রথম আলোকে বলেন, ‘দুই দিন প্র্যাকটিস কইরাই আইজকা হাঁটছি। খুবই ভয় পাইছি, যদি পইড়া যাইতাম। তবু মেলা দিন পরে একা একা হাঁটলাম।’ রেহানা এখনো সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন। হাঁটুর ওপর থেকে বাঁ পা হারিয়েছিলেন রানা প্লাজার শ্রমিক শিল্পী বেগম। গতকাল তিনিও পেলেন কৃত্রিম একটি পা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন সেটা পরে। কিন্তু মুখে ছিল হাসির আভা। বললেন, ‘নতুন পা লাগানোর পর থেকি মেয়ের সাথে দেখা হয়নি। সে স্কুলে ছিল। দেখলে যে কী খুশি হবে।’ পা পেয়েছে পাঁচ বছরের ছোট্ট ইতিমণিও। যাত্রাবাড়ীতে ট্রাকের তলায় পড়ে পা হারিয়েছে সে। ধুঁকে ধুঁকে কাটছিল ছটফটে শিশুটির জীবন। গতকাল এক চিকিৎসক যখন তাকে পা’টা পরিয়ে দিচ্ছিলেন, তখন তার চোখে-মুখে হাসি। যেন পা’টা একবার ঠিকঠাকমতো লেগে গেলেই দেবে এক ছুট।

মাত্র চার বছর বয়সে গ্যাংগ্রিনে দুই পা-ই হারায় ১৬ বছরের তানিয়া আক্তার। এত দিন হাঁটুতে ভর দিয়ে বাসার ভেতরে হাঁটলেও এখন নতুন দুই পা পেয়েছে সে। তবে এখনো নতুন পায়ে অভ্যস্ত হয়ে ওঠেনি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লউর ফতেহপুর আলিয়া মাদ্রাসা থেকে এ বছর মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে তানিয়া। তার মা মাজেদা বেগম বলেন, ছোটবেলায় পা কাটা পড়ার পর থেকেই ছোট মেয়েটিকে নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন। ফুটফুটে একটা মেয়ে, কিন্তু দুই পা-ই নেই। টাঙ্গাইলের ১৭ বছরের কলেজপড়ুয়া আরেফিন রায়হান গত বছর মোটরসাইকেল চালাতে গিয়ে যমুনা সেতুর ওপর দুর্ঘটনায় ডান পা হারায়। অনেকটাই ভেঙে পড়েছিল আরেফিন। নতুন পা পেয়ে গতকাল থেকেই হাঁটা শুরু করেছে। গত বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও দিতে পারেনি। এবার ভালো প্রস্তুতি নিয়েই পরীক্ষা দেবে বলে জানায়। রানা প্লাজা ধসে হাত-পা হারানো আরও ২০ জন সাভারের দুটি প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়েছেন ও নিচ্ছেন। তাঁদের মধ্যে নয়জনকে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (সিডিডি) কৃত্রিম হাত-পা সংযোজন করে দিয়েছে। আর দুই পা হারানো পাখি বেগম সিডিডিতে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া সিআরপিতে চলছে অঙ্গ হারানো ১০ জনের চিকিৎসা।




Source: Doinik Prothom Alo

Monday, July 1, 2013

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার !

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত শুক্রবার গভীর রাতে বাক্প্রতিবন্ধী এক কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

সূত্রের ভাষ্যমতে, শুক্রবার গভীর রাতে কয়েকজন বখাটে যুবক বসতবাড়িতে ঢুকে বাক্প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করে। এ সময় তার বড় ভাই পাশের বাজার থেকে বাড়িতে এলে ওই যুবকেরা পালিয়ে যায়। গতকাল রোববার ওই কিশোরীর ভাই তিন যুবকের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করেছেন।






Source: Dainik Prothom Alo

Friday, April 19, 2013

সাগর সেচে মুক্তা এনেছেন শরীফা


হাঁটার জন্য দুটি পা নেই। হাত দুটি ভালো ছিল। আগুন লেগে তারও একটি পুড়ে গেছে। লেখাপড়া শেখার আগ্রহ ছিল। বই-খাতা ছিল না। কাঠি দিয়ে মাটিতে বর্ণমালা লিখতে শিখেছিল। অদম্য ইচ্ছাশক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। একসময় বাবা-মা মারা যান। তবু মনোবল ফুরায় না তাঁর। লেখাপড়া শিখে নিজেই অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেন। পেয়ে যান দেশের প্রথম প্রতিবন্ধী নারী উদ্যোক্তা পুরস্কার।
 
ঠিক সাগর সেচে মুক্তা আনার মতো সাহস দেখানো মেয়েটির নাম নার্গিস আক্তার ওরফে শরীফা। রাজশাহী নগরের রামচন্দ্রপুর মহল্লায় এক দরিদ্র পরিবারে ১৯৮৩ সালে শরীফার জন্ম। বাবা শরিফুল ইসলাম ও মা মসিয়া বেগম। তিন ভাই ও দুই বোনের মধ্যে শরীফা সবার ছোট। তাঁর সবার আদর পাওয়ার কথা ছিল। কিন্তু প্রতিবন্ধিতার কারণে সবার বোঝা হয়ে যান। তাঁর হাঁটুর নিচ থেকে পা দুটি পেছনের দিকে ভাঁজ করা। খেলার সাথিরা তাঁর এ অচল দুটি পা ধরে টানত। আর মাটিতে মুখ থুবড়ে পড়ে যেতেন তিনি। মাটিতে কাঠি দিয়ে বর্ণমালা লেখার চেষ্টা করতে দেখে মায়ের পীড়াপীড়িতে বাবা বই-খাতা কিনে দিয়েছিলেন। এক প্রতিবেশীর বাড়িতে সারা দিনের জন্য মা রেখে আসতেন তাঁকে। সেই বাড়িতে ছিল ‘পদ্মমুনি হস্তশিল্প’ নামের একটি কুটিরশিল্পের প্রতিষ্ঠান। সেখানে মাটি দিয়ে তৈরি করা হতো বিভিন্ন ধরনের ভাস্কর্য ও ঘর সাজানোর শোপিস। সেগুলো তৈরি করা দেখে শেখার চেষ্টা করতেন শরীফা। একসময় কিছু কাজ শিখেও ফেলেন। সেখান থেকে সামান্য যা আয় হতো, তা দিয়ে বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। 

এভাবেই ১৯৯৮ সালে এসএসসি পাস করেন শরীফা। কিন্তু সে বছর কলেজে ভর্তির আগেই বাবা মারা যান। ভাইয়েরা নিজ নিজ পরিবার নিয়ে আলাদা হয়ে যান। বন্ধ হয়ে যায় শরীফার কলেজে পড়ার স্বপ্ন। তবে এবার শুরু হয় নতুন করে বেঁচে থাকার সংগ্রাম। বাড়িতে হাঁস-মুরগি পালন, কুটিরশিল্পের কাজ এবং সেলাই মেশিনে ছোটখাটো সেলাইয়ের কাজ শুরু করেন তিনি। এ ছাড়া বসতবাড়ির চারপাশে শাকসবজি চাষ করতে থাকেন। তা দিয়েই কোনোমতে দিন চলে যেত। এরই মধ্যে ২০০০ সালে মারা যান শরীফার মা। এবার শরীফা যেন পৃথিবীতে একেবারে নিঃসঙ্গ।  একসময় জানতে পারেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজসেবা অধিদপ্তর থেকে সনদ ও ঋণ দেওয়া হয়। তিনি সমাজসেবায় যোগাযোগ করে নিজের সম্পর্কে জানান এবং পাঁচ হাজার টাকা ঋণ পান। তা দিয়ে দুটি ভালো জাতের ছাগল কেনেন। তা ছাড়া তাঁর মায়ের রেখে যাওয়া দুটি গাভি ছিল। একটি গাভির বাচ্চা হলে বাড়ি বাড়ি দুধ বিক্রি করে আস্তে আস্তে ঋণ পরিশোধ করতে থাকেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পরিচয় হয় আবদুর রহিম ওরফে মনা নামের এক যুবকের সঙ্গে। পরিচয় গড়ায় পরিণয়ে। সুন্দর চেহারার এই মানুষটির মনটা আরও সুন্দর। ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হয়।
 
২০০৬ সালের কথা। শরীফ-রহিম দুজনে খুব ছোট পরিসরে একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান খোলার উদ্যোগ নেন। নাম দেন ‘এল এস কেমিক্যাল কোম্পানি’। এ জন্য তাঁরা পুঁজির সন্ধানে নেমে পড়েন। গরু, ছাগল, হাঁস, মুরগি সব বিক্রি করে দেন। তাতে কিছু হয়। কিন্তু আরও টাকার প্রয়োজন। ঋণের কথা ভাবেন। এ জন্য ব্যাংকে ধরনা দেন। সিঁড়ি বেয়ে ব্যাংকের ওপর তলায় ওঠা-নামা করতে করতে শরীফার দুই হাঁটুতে ফোসকা পড়ে যায়। শুধু তা-ই নয়, সিঁড়ি ভাঙতে গিয়ে তাঁর গর্ভের প্রথম সন্তানটিও গর্ভেই মারা যায়। পরে সেই ঋণও মেলেনি।   অনেক কিছু করে অবশেষে সমাজসেবা অধিদপ্তর থেকে ২০ হাজার টাকা ঋণ পান। সঙ্গে স্বামীও কিছু টাকা দেন। সব মিলিয়ে পুঁজি দাঁড়ায় দুই লাখ টাকা। ২০০৬ সালে খুব ছোট পরিসরে তাঁর কারখানার যাত্রা শুরু হয়। পরের বছরই সরকারি অনুমোদন পান।  কারখানায় উৎপাদন শুরু হয়। তবে মালিক নন, শরীফা প্রথম ব্যবসা শুরু করেন শ্রমিক হয়ে। পণ্য নিয়ে বাজারে বাজারে বিক্রি করতেন। এভাবে দূর-দূরান্তে তাঁর পণ্যের বাজার তৈরি করেন। কখনো ক্লান্তিকে প্রশ্রয় দেননি। একটু একটু করে টাকা জমিয়ে মেশিন কেনেন। তবে প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতি সংগ্রহ হয়নি। ব্যবসা হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছিল, ঠিক তখনই তাঁর জীবনে নেমে আসে আরেকটি বিপর্যয়।   

২০০৯ সালের সেপ্টেম্বরে রান্না করতে গিয়ে গায়ে আগুন লেগে সারা শরীর পুড়ে যায়। স্বামী তাঁকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। ঢাকায় দুই মাস চিকিৎসাধীন ছিলেন। এতে বাঁ হাতটি অকেজো হয়ে যায়। তবু তিনি থেমে যাননি। ডান হাত দিয়েই শুরু করেন কাজ। তাঁর কারখানায় যে পণ্যগুলো উৎপাদন হয়, তা বিক্রি করার জন্য কিছু বিক্রয় কর্মকর্তা, এলাকা ব্যবস্থাপক, পরিবেশক ও কিছু সুবিধাবঞ্চিত নারী মাঠপর্যায়ে কাজ করেন।  তাঁর এ কোম্পানিতে বর্তমানে প্রত্যক্ষভাবে ২০ জন এবং পরোক্ষভাবে নয়জনের কর্মসংস্থান হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন প্রতিবন্ধীও রয়েছে। শরীফার কোম্পানিতে তৈরি করা পণ্যের মধ্যে রয়েছে স্ক্রিন ক্রিম, উপটান, লোশন, নেইলপলিশ ইত্যাদি। কয়েক দিন আগে কারখানায় গিয়ে দেখা যায়, শরীফা কর্মীদের নিয়ে কাজ করছেন। তাঁদের মধ্যে শাম্মী আক্তার (১৯) নগরের শাহ মখদুম কলেজে স্নাতক শ্রেণীতে পড়াশোনা করেন। পড়াশোনার পাশাপাশি এ কাজ করেন। প্রতিবন্ধী সেতারা খাতুন (১৯) এবার রাজশাহী সরকারি মহিলা কলেজে সম্মান শ্রেণীতে ভর্তি হয়েছেন। তিনি পড়াশোনার পাশাপাশি এখানে কাজ করেন।  সেতারা খাতুন বলেন, ‘আমরা শরীফা আপার কারখানায় শুধু কাজ করি তা নয়, তাঁর কাছে অনেক কিছু শিখি।’  কাজের স্বীকৃতিস্বরূপ সবচেয়ে সফল উদ্যোক্তা হিসেবে শরীফা ‘অ্যাকসেস বাংলাদেশ-অ্যাকশনএইড বাংলাদেশ সম্মাননা ২০১২’-এর প্রথম পুরস্কার পেয়েছেন। সম্প্রতি শরীফার কোলজুড়ে এসেছে একটি ফুটফুটে কন্যাসন্তান।
 
শরীফার কারখানায় উৎপাদিত পণ্য সম্পর্কে পণ্যের মান নিয়ন্ত্রণবিষয়ক সরকারি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের রাজশাহীর উপপরিচালক রেজাউল করিম সরকার বলেন, বিএসটিআইয়ের আওতাধীন যে কয়টি আইটেম তাঁদের রয়েছে, সেগুলো পরীক্ষার পর মান যাচাই করে অনুমোদন দেওয়া হয়েছে। শরীফার জীবন অনেক দুঃখে গড়া। তাই তিনি দুঃখী মানুষের কথা মনে রেখেছেন। প্রতিবন্ধীদের কোনো অনুষ্ঠানে, দরিদ্র মানুষের যেকোনো প্রয়োজনে সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। শরীফার কথা, প্রতিবন্ধীদের জন্য সরকারের একটি অনুদান থাকা উচিত, যার মাধ্যমে তারা সামনে এগিয়ে দিতে পারবে।

 
Our Another Site : Right Way BD | Right Way BD FB Group | Right Way BD FB Page |